বাংলাদেশের খবর

আপডেট : ২৪ May ২০২২

শ্রীপুরে আ.লীগ নেতার বাড়িতে আগুন, পুড়ে ছাই ৩ ঘর


গাজীপুরের শ্রীপুরে আ.লীগের এক নেতার বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের ফজলুল হকের বাড়িতে অগ্নিকাÐের ঘটনা ঘটে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। ক্ষতিগ্রস্ত আ.লীগ নেতা ফজলুল হক তেলিহাটি ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি।

স্থানীয় ইউপি সদস্য তারেক হাসান বলেন, ফজলুল হকের থাকার ঘর সহ আরও দুটি ঘর আগুন লাগে। এতে ৩ টি ঘর ভষ্মিভূত হয়ে যায়। খর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ করে। আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাওনা ফায়ার সার্ভিনের স্টেশন অফিসার বেলাল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে লাগে। আধা ঘন্টার মধ্যেই আগুন নিভে গেছে। বৈদ্যুতিক মিটার থেকে এটি লাইন নেওয়া হয়েছে। ধারনা করছি সেখান থেকেই আগুনের সূত্রপাত। এতে ঘরে সব জিনিসপত্র পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১