বাংলাদেশের খবর

আপডেট : ১৪ May ২০২২

শরীয়তপুরে ১০ কেজি গাঁজাসহ আটক ১


শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ হযরত আলী (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার এম, এ, রেজা ডিগ্রি কলেজের মেইন গেটের সামনে পাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আলী কুমিল্লা জেলার তিতাস থানার রঘুনাথপুর মোল্লাবাড়ীর মৃত হোসেন মোল্লার ছেলে ।

র‍্যাব জানিয়েছে, ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে কুমিল্লা হতে চাঁদপুর ফেরিঘাট ব্যবহার করে শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ভেদরগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম বলেন, ১০ কেজি গাজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ভেদরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১