আপডেট : ০৫ May ২০২২
হবিগঞ্জের লাখাইয়ে ডাকাতি করার সময় পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করেছে ডাকাত দলের ১০ সদস্যকে । এই ডাকাতদল বেশ কিছুদিন ধরে হবিগঞ্জ- লাখাই সড়ক ও লোকড়া-মাদনা সড়কের ঝনঝনিয়া ব্রিজে ডাকাতি করে আসছিলো। এদের শিকার হন রাস্তায় চলাচলকারী সাধারণ জনগণ। এ ঘটনায় লাখাই থানার এস আই দেবাশীষ তালুকদার বাদী হয়ে একটি ডাকাতির প্রস্তুতি মামলা করেছেন। পুলিশ জানায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল ও লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার করাব ইউনিয়নের বেকিটেকা এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ বেকিটেকা ব্রীজের পশ্চিম পাশে রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে দলটিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের বাসিন্দা মৃত জজ মিয়ার পুত্র হিরাজ মিয়া ( ৪০ ), চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পাইক পাড়া গ্রামের মৃত আলতা মিয়া প্রকাশ আব্দুল হকের পুত্র মোঃ মোতাব্বির আহমদ ( ২৫ , হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের জব্বর মিয়ার পুত্র সামছু মিয়া ( ৪৫ ), চুনারুঘাট উপজেলার হুরারকুল গ্রামের বাসিন্দা আব্দুর রউফ এর পুত্র মোঃ আবুল কালাম প্রকাশ কামরুল ( ২৮ ), হবিগঞ্জ সদর উপজেলার মৃত আজমত আলীর পুত্র ইছাক আলী ( ২৭ ), রাজিউড়া ইউনিয়নের ভাদগুড়ি গ্রামের নুর মিয়ার পুত্র আঃ শহিদ ( ২২ ), চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের কালিনগর গ্রামের ফুল মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া ( ২১ ), মির্জাপুর গ্রামের মোঃ জমরুদ আলীর পুত্র আবজাল মিয়া ( ১৯ ), শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের তাহের মিয়ার পুত্র মোঃ জুনাইদ মিয়া প্রকাশ জুনেদ মিয়া ( ১৯ ) ও চুনারুঘাট উপজেলার গোঁড়ামি গ্রামের আবুল হোসেনের পুত্র হাবিবুর রহমান ( ২২), পিতা- আবুল হোসেন সহ ১০ জন ডাকাত। এ সময় ডাকাতদের বহনকারী একটি সিএনজি অটোরিক্সা ও ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি রামদা, চাইনিজ কুড়াল, ছুরি, চাপাতি ও টর্চ লাইট জব্দ করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা আছে বলে পুলিশ জানায়। এর আগে পুলিশের বিভিন্ন অভিযানে ডাকাত দলের সদস্যরা বুল্লা বাজার এর নিকটবর্তী সুতাং নদী পার হয়ে হাওর অঞ্চলে এক রাস্তা ব্যবহার করে পালিয়ে যায়। এর আগের একটি অভিযানে লাখাই থানা পুলিশের গুলিতে আহত এক ডাকাতও রয়েছে বলে জানায়। এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, ডাকাত দল গ্রেফতার হওয়ায় রাতে চলাচল করে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। এ রকম অভিযান অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১