আপডেট : ০৫ May ২০২২
হবিগঞ্জের বানিয়াচঙ্গে ছান্দ সর্দারের আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান ও চান্দ সর্দার এর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে ।এতে পুলিশসহ অন্তত শতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত অবস্তায় ৪০ জনকে বানিয়াচং উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে। স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার সদর ইউনিয়নের সৈদরটুলা মহল্লার বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হায়দারুজ্জামান ধন মিয়ার সাথে একই মহল্লার নজরুল ইসলাম খান সর্দারের মধ্যে ছান্দ সর্দারের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে সংঘর্ষ চলাকালে চেয়ারম্যান হায়দারুজ্জামান ধন মিয়া প্রতিপক্ষের উপর গুলি চালানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরান হোসেন জানান, সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে গিয়ে তিনি (ওসি)সহ বেশকয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে কি পরিমান রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। ফের সংঘর্ষ এলাকায় দাঙ্গা পুলিশসহ বানিয়াচং থানার বিপূল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১