আপডেট : ০৫ May ২০২২
বন্ধুদের সাথে পার্কে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে নাঈম বয়াতী (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত নাঈম বরিশালের গৌরনদী পৌর এলাকার টিকাসার মহল্লার খোকন বয়াতীর ছেলে। নিহতের স্বজনরা জানান, বুধবার বিকেলে বাটাজোর শাহী ৯৯ পার্ক থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিলো নাঈম। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী এলাকায় ইজিবাইক উল্টে গুরুতর আহত হয় নাঈম। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও দুইজন যাত্রী আহত হয়েছে। অপর দিকে, গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বাসিন্দা ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোকতার হোসেন সরদার মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন সকালে নিহত হয়েছে। বরিশালÑঢাকা মহাসড়কের আশোকাঠী বাসষ্ট্যান্ড এলাকায় গত সোমবার গভীর রাতে এ দূর্ঘটনা ঘটে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১