বাংলাদেশের খবর

আপডেট : ০৫ May ২০২২

না ফেরার দেশে সাংবাদিক আরিফ হোসেনের মা


কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা আরিফ হোসেন খোকন এর মা জুবেদা বেগম বৃহস্পতিবার ভোররাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার শ্রীফলতলী জমিদার বাড়ি শাহী জামে মসজিদ প্রঙ্গনে নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।

তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান,কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করীম রাসেল, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক  সম্পাদক আকবর আলী, যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন শিকদার, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়,বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শরীফ,শ্রীফলতলী ইউপি চেয়ারম্যান আজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান  সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনগন।


মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক এমপি,কালিয়াকৈর উপজেলার স্থানীয় সাংবাদিকবৃন্দ ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১