বাংলাদেশের খবর

আপডেট : ০৫ May ২০২২

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আল মামুন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের  আরডিআরএস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। 

নিহত আল মামুন পার্শ্ববতী পাটগ্রাম উপজেলার সোহাগপুর এলাকার মালেকুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পাটগ্রাম থেকে মোটরসাইকেল যোগে রংপুরে বোনের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো আল মামুন ও তার এক সহযোগী। এসময় হাতীবান্ধা উপজেলার আরডিআরএস অফিস এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আল মামুনকে মৃত ঘোষণা করেন। 

হাতীবান্ধা থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১