আপডেট : ০১ May ২০২২
আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় দিনটিকে স্মরণে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের ন্যায্য অধিকারসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আজ সকাল ১০টায় কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌরমেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার।উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম,। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক,কাউন্সিলর আবুল কালাম সর্দার। এছাড়াও বক্তব্য রাখেন কলাপাড়া পৌর শ্রমিকলীগের সভাপতি, তানজিল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য, দিদারুল ইসলাম দোলন ঢালী, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,কমল দাস, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক, নুরজামাল খালাসি, এমএস খোকান, মোঃ সোহেল,
দপ্তর সম্পাদক, মনিরুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১