আপডেট : ৩০ April ২০২২
বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট পালেরহাট নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে মালবাহী ট্রাকের মুখোমূখি সংঘর্ষে এক শিশুসহ দুই চালক নিহত হয়েছে। আরো আহত হয়েছে চারজন। মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান, রোববার (০১ মে) সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট পরিবহন ফকিরহাটের পালেরহাট নামক স্থানে এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে মূখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাসচালক ফরিদপুর জেলার, আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের আবদুল্লাহ শেখ (৪১), ট্রাক চালক বাগেরহাট সদর দরগা গ্রামের জালাল হাওলাদার (৪০) ও বাসযাত্রী টাঙ্গাইল জেলার মানিকগঞ্জের মাসুদ শেখের দুই বছরের শিশুপুত্র আয়াশ শেখ নিহত হয়েছেন। এসময় শিশুটির পিতা-মাতা সহ ৪জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ঘটনায় প্রায় দুই ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। ফকিরহাট মডেল থানা পুলিশ, মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১