আপডেট : ২৮ April ২০২২
উজানের ঢলে হঠাৎ করে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় কপাল পুঁড়েছে কৃষকের। যমুনা নদীর তিনটি বাঁধ খুলে দেয়ায় অসময়ের পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি নিচু জমি। ইতিমধ্যে টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকের ৩০০ একর জমির ফসল তলিয়ে গেছে। এসব ফসলের মধ্যে, বোরো ধান ও বিভিন্ন প্রকারের শাকসবজি রয়েছে। আর এতে করে পানিতে কাঁচা ও আধা পাকা ধান তলিয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকের। জানা যায়, উপজেলার ফতেপুর, শেওড়াতৈল, পাথরঘাটা, তরফপুর নদীর অংশ, গোড়াই উত্তর, আজগানা, ভুলূয়া এলাকার প্রায় ৩০০ একর জমির কাচা ও আধা পাকা ধান এবং অন্যান্য ফসল পানিতে তলিয়ে গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার উত্তরাঞ্চলের প্রায় চার থেকে পাঁচ হাত পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়া কাঁচা ও আধাপাকা ধান কাটছেন অনেক কৃষক। তবে সেগুলো কোনো কাজে আসবে না বলে বলছেন কৃষকরা। গোড়াই এলাকার কৃষক মোশারফ হোসেন বলেন, আমার জমির সব ধান পানিতে তলিয়ে গেছে। কিছু ধান কোনোভাবে কাটতে পেরেছি। কিন্তু তাতে কোনো লাভ নেই। আমার ১০ লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল বলেন, ফসল তলিয়ে যাওয়া এলাকাগুলো পরিদর্শন করেছি। কৃষকের অনেক ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছি, তালিকা করে প্রণোদনার জন্য কৃষি অধিদপ্তরে পাঠানো হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১