বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০২২

ভোলায় বিপন্ন প্রজাতির বনবিড়াল উদ্ধার


ভোলার চরসামাইয়া ইউনিয়ন থেকে একটি বিপন্ন প্রজাতির বনবিড়াল উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার খেয়া ঘাট ব্রিজ সংলগ্ন এলাকার "রেন্টাল পাওয়ার প্লান্ট" থেকে বনবিড়ালটি উদ্ধার করা হয়। বিকেলে উদ্ধার হওয়া বনবিড়ালটি ভোলা সদরের বাঘমারা এলাকার গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।

ভোলা বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, ভোলার ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্লান্টে কর্মরত সদস্যরা বনবিড়ালটি মেশিন রুমে দেখতে পায়। এ সময় সবাই মিলে বিড়ালটি আটক করে বন বিভাগের খবর দেয়। পরে বন বিভাগের কর্মীরা বনবিড়ালটিকে উদ্ধার করে সদর উপজেলার বাঘমারা এলাকার গহীন অরণ্যে অবমুক্ত করে। তবে বিপন্ন প্রজাতির এ বনবিড়ালটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পাওয়ার প্লান্ট থেকে আরো একটি বনবিড়াল উদ্ধার করে বনবিভাগ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১