বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০২২

আওয়ামী লীগ মানুষের কল্যাণে এগিয়ে আসে : আইনমন্ত্রী


আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন আওয়ামী লীগ মানুষের কল্যাণে এগিয়ে আসে। আর এটাই ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের আদর্শ। আমরা তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনকল্যাণে যা যা করার প্রয়োজন ইনশাআল্লাহ তা করব।

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের তারাগন এলাকায় আব্দুল মোনেম লিমিটেডের উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আল্লাহ রাব্বুল আলামীন এই রমজান মাসে যে শিক্ষা দেওয়ার জন্য রোজা রাখার হুকুক দিয়েছেন রোজার যে আসল মর্তবা সেই মর্তুবা অনুযায়ী আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের দায়িত্ব পুরন করে আসন্ন রোজার ঈদ পালন করব। আপনারা এই উপহার সামগ্রী গ্রহন করুণ। আপনাদের ঈদ সুন্দর ও আনন্দের হউক।

মন্ত্রী আরো বলেন, তারাগনসহ উপজেলার সব জায়গায় উন্নয়ন হচ্ছে। তবে এই গ্রামেরও অনেক দাবির মধ্যে একটি স্কুল নির্মাণ কারার দাবি আছে তা পুরণ করার চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এদিকে আব্দুল আব্দুল মোনেম লিমিটেডের উদ্যোগে তারাগন এলাকায় ৬শ অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে চাল, চিনি, পেঁয়াজ, লবন,সেমাইসহ অন্যান্য পণ্য ছিল।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক মো: কবির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর সভা মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: আতাউর রহমান নাজিম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: সাইফুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর মো: বাহার মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো: খোকন খান, সাধারণ সম্পাদক মো: নাজির হোসেন প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১