আপডেট : ১৫ April ২০২২
কুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের গুলিতে সাবেক সংবাদকর্মী ও সোর্স নিহতের ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন এজাহার নামীয় ও দুজন অজ্ঞাতনামা আসামি। গ্রেপ্তারকৃত এজহার নামীয় আসামিরা হচ্ছেন-মো. ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)। গ্রেপ্তারকৃত আসামিদের বিষয়ে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গতকাল বৃহস্পতিবার মহিউদ্দিন সরকার নাইমের মা নাজমা আক্তার বাদী হয়ে ৩ জন নামীয় ও অজ্ঞাত আরে ৬ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি মো. রাজুকে (২৪)। উল্লেখ্য, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদনগর সীমান্তে মাদক কারবারিদের গুলিতে মহিউদ্দিন সরকার নাইম নিহত হন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১