বাংলাদেশের খবর

আপডেট : ১১ April ২০২২

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু


জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো বাসুরিয়া গ্রামের সাইফুল ইসলামের কন্যা সুমাইয়া (৮) ও একই গ্রামের সেলিমের শিশু কন্যা রিয়া মনি (৭)।  দুজনই পিংনা নুরানী মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, দুজনে মিলে দুপুর আনুমানিক দুইটার সময় বাড়ীর পাশে যমুনা নদীতে গোসল করতে যায় কিন্তু আর ফিরে আসেনি। পরে বিকাল আনুমানিক সাড়ে তিনটার সময় এলাকাবাসি শিশু দুটির লাশ নদীতে ভাসতে দেখে। পরিবারকে খবর দিলে তাদের উদ্ধার করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১