বাংলাদেশের খবর

আপডেট : ১১ April ২০২২

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩


টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১১ এপ্রিল) দুপর দেড়টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

রেলওয়ে পুলিশের আইসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু পূর্বপারের স্টেশনে যাচ্ছিল। এসময় শিশুসহ তিনজন ওই ট্রেনের নিচে কাটা পড়ে। এতে দুইজন ঘটনাস্থলে এবং একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১