বাংলাদেশের খবর

আপডেট : ০৯ April ২০২২

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় পিতা-পুত্র নিহত


চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মা।

আজ শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামী-স্ত্রী ও পুত্র সন্তান রিকশায় ছিলেন। পেছনে ছিল কাভার্ডভ্যান। রাস্তা খারাপ হওয়ায় ঝাঁকুনিতে রিকশা থেকে তারা পড়ে যান। এসময় পেছনে থাকা কাভার্ডভ্যানের চাকায় পিতা-পুত্র পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ইপিজেড থানার এসআই আবু সাঈদ বলেন, সকালে কাভার্ডভ্যান চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১