আপডেট : ০৩ April ২০২২
দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জনেই থাকল। আজ রোববার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭১৪ জনে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৩ হাজার ৫১০ জন। ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১০ শতাংশ। এর আগে শনিবার (২ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এদিনও করোনা শনাক্ত হয়েছিল ৫৬ জনের দেহে। উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১