বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় ইউএনওর ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল ফোন নম্বর ক্লোন করে জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে এক ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এজন্য উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে কাউকে কোনো অর্থ না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ওই পোস্টে ০১৭৮২৮২৩৬৩৬ নম্বরটি ক্লোন হওয়ার কথা উল্লেখ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেন জানান, তার নাম্বার ক্লোন করে জনপ্রতিনিধিসহহ বিভিন্ন ব্যক্তিদের কাছে অর্থ চাওয়া হচ্ছে। ইতিমধ্যে রামরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ফোন করে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা নিয়ে গেছে। আরও একাধিক চেয়ারম্যানকে ফোন করে টাকা চাওয়া হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১