আপডেট : ০৩ April ২০২২
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলা একাডেমি সভাপতি দেশবরেণ্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শনিবার (৩ এপ্রিল) রাতে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি দেশবরেণ্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. এ এস এম মাকসুদ কামাল। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন খান। সম্মেল শেষে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ কবি, সাহিত্যিক ও লেখকদের সম্মাননা কেষ্ট ও সনদপত্র তুলে দেন এবং আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার দেওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১