বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০২২

কালিয়াকৈরে ৫৬ গজারি বল্লী উদ্ধার


গাজীপুরের কালিয়াকৈরে ৫৬ গজারি বললি উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১ এপ্রিল) রাতে উপজেলার জামালপুর চার সড়ক এলাকা থেকে ৫৬ টি গজারি বল্লী উদ্ধার করা হয়।

বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলনের নেতৃত্বে চন্দ্রা সদর বিট কর্মকর্তা শরিফুর রহমান চৌধুরী উপজেলার জামালপুর চার সড়ক এলাকা থেকে ৫৬ টি গজারি বল্লী উদ্ধার করেন। 

বিট অফিসার জানায়, শুক্রবার রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা জামালপুর চার সড়ক এলাকায় বসুন্ধরা থেকে ৫৬ টি গজারি বল্লী উদ্ধার করা হয়।  এ সময় একটি গর্ত থেকে এসব গজারি উদ্ধার করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১