আপডেট : ৩১ March ২০২২
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সালাম মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেন প্রামানিক (২৭) নামের এক মাদক ব্যাবসায়ীকে ৫৩ পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার (৩০ মার্চ) দিবাগত রাতে থানার দৌলতপুর সালাম মার্কেট এলাকা থেকে মাদক ব্যবসায়ী ইমরানকে আটক করা হয়। সে এনায়েতপুর থানার খুকনি রহমতখোলা গ্রামের মৃত কুদ্দুস প্রামানিকের ছেলে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দৌলতপুরের সালাম মার্কেট এলাকা থেকে ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইমরানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১