আপডেট : ৩০ March ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে লাগেজ পার্টির বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও প্রাণীজ ওষুধ জব্দ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ৪ ভারতীয় নাগরিক ও ৪ বাংলাদেশী পাসপোর্টধারী শুল্ক ফাঁকি দিয়ে কাস্টমস অতিক্রম চলে যাওয়ার সময় শুল্ক গোয়েন্দা ও বিজিবি এসব সামগ্রী জব্দ করে। জব্ধকৃত কাপড় ও ওষুধের বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা বলে কাস্টম্স কর্তৃপক্ষ ধারনা করছে। কাস্টমস সূত্রে জানা যায়, সন্ধ্যায় আগরতলা-আখাউড়া ইমিগ্রেশন হয়ে ৪ ভারতীয় নাগরিক ও ৪ বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীবাংলাদেশে প্রবেশ করে। এসময় তাদের সাথে বড় বড় ১৮টি লাগেজ ছিল। ওই যাত্রীদের মধ্যে ২ ভারতীয় নাগরিক কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে।এসময় শুল্ক গোয়েন্দা মোস্তাক আহমেদ বিষয়টি টের পেয়ে তাদেরকে আটক করে। পরে কাস্টম্স অফিসে নিয়ে গিয়ে তাদের লাগেজ তল্লাশী করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট পায়। এছাড়া কাস্টম্স অফিসে ২ ভারতীয় নাগরিকের লাগেজ তল্লাশী করে বিপুল পরিমাণ পরিমাণ প্রাণীজ ওষুধ ও কাপড় জব্ধ করে। অপরদিকে ৪ বাংলাদেশী পাসপোর্টধারী ব্যাগ তল্লাশী করে থ্রি-পিস, শাড়ি, প্যান্টসহ বিভিন্ন প্রকার কাপড় জব্ধ করে। ওই যাত্রীরা কাপড় ও ওষুধগুলো কোলকাতা থেকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য এনেছিল বলে স্বীকার করে। খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে আখাউড়া স্থলবন্দর দিয়ে কিছু ভারতীয় এবং বাংলাদেশী নাগরিক ভারত থেকে বিপুল পরিমাণ কাপড় বাংলাদেশে নিয়ে আসছে। পরে বন্দর সংশ্লিষ্ট দপ্তরকে ম্যানেজ শুল্ক ফাঁকি দিয়ে কাপড়গুলো নিয়ে যায়। অনেক সময় কাস্টম্সে প্রবেশ না করে চোরাই পথে চলে যায়। এসব কাপড় ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়। স্থানীয় কিছু লাগেজ পার্টি এদের সাথে জড়িত বলে জানা যায়। এরাই ভারতীয় নাগরিক দিয়ে ভারত থেকে কাপড় আনছে। আখাউড়া কাস্টমস স্থল শুল্ক রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী বলেন, জব্ধকৃত মালামালের বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। কাপড়গুলো তালিকা করে গুদামে রাখা হয়েছে। নির্ধারিত ট্যাক্স পরিশোধ করে কাপড়গুলি নিতে পারবে। প্রাণী ওষুধগুলো যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সংগ্রহ সাপেক্ষে নিতে পারবে অন্যথায় শুল্ক গুদামে পাঠিয়ে দিব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১