আপডেট : ২৮ March ২০২২
চাঁদপুরে মাদক সমস্যা, ভাবনা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলা সম্মেলন কক্ষে দেশের উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়কারী সংস্থা (এডাব) এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, মাদক প্রতিরোধ নিজ পরিবার থেকে শুরু করতে হবে। এটি প্রতিরোধ শুধুমাত্র সরকারি সংস্থার পক্ষে সম্ভব নয়। মাদক নির্মুলের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলে মাদকের ভয়াবহতা থেকে আমরা রক্ষা পাব। সংস্থার জেলা শাখার সহ-সভাপতি মো. নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন। স্বাগত এডাবের পরিচালক এ. কে এম জসিম উদ্দিন। মূল বিষয়ের উপর কী-নোট পেপার উপস্থাপন ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শাখার সদস্য সচিব মো. সেলিম পাটওয়ারী। মাদক প্রতিরোধ বিষয়ে মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সবশেষে উপস্থিত সকলকে প্রধান অতিথি মাদক বিষয়ে শপথ বাক্য পাঠ করান। মুক্ত আলোচনায় স্থানীয়ভাবে মাদক প্রতিরোধে প্রতিবন্ধকতা, আইনী সহায়তা, সামজিক দায়বদ্ধতা, ধর্মীয় অনুশাসন ও গনমাধ্যমে অধিক প্রচারের বিষয়টি অনেকেই বক্তব্যে তুলে ধরেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১