বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০২২

সড়ক ডিভাইডারের কাজের সময় ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত


ফেনীর দাগনভূঞা থানার সামনে ট্রাকচাপায় সড়কে কর্মরত দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৮টার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজমীর (২৫) ও আবুল খায়ের (২৭)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই শ্রমিকরা ফেনী-নোয়াখালী সড়কের ডিভাইডারের কাজ করছিলেন। এ সময় দাগনভূঞা থেকে ফেনীমুখী ট্রাকটি কর্মরত শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। ট্রাকের চালক ও হেলপার পলাতক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১