বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০২২

বাসাইলে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মালিককে অর্থদণ্ড


টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় ঝিনাই নদী তীরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন। এ সময় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে কাঞ্চনপুর ইউনিয়নের আমজাদ খান (৪০) নামের এক ব্যক্তিকে বালুমহল ও মাটি ব্যবস্থা আইন ২০১০’র ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে ঝিনাই নদীর ওই অংশে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন স্থানীয় একটি প্রভাবশালী মহল। স্থানীয়রা বার বার তাদেরকে নিষেধ করার পরও থামেনি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আমজাদ খানকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন ২০১০’র ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১