বাংলাদেশের খবর

আপডেট : ২৪ March ২০২২

গ্যাস লাইন লিকেজে অগ্নিকাণ্ড, পুড়লো ২ দোকান


গ্যাস লাইনের সংস্কার কাজের সময় লিকেজ হয়ে কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে দুইটি দোকান। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর টমছমব্রিজ এলাকার পানি উন্নয়ন বোর্ডের পাশের অগ্রণী ব্যাংক টমছমব্রিজ শাখার ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা জেলার সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।

তিনি বলেন, আমরা আগুন লাগার ২০ মিনিট পর খবর পাই। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে এক ঘণ্টার মতো কাজ করতে হয়েছে। এ ঘটনায় দুই দোকান পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বড় ক্ষতির সম্ভাবনা ছিল। কারণ এখানে একটা ব্যাংক ও অনেক দোকান আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১