আপডেট : ২০ March ২০২২
ঢাকার ধামরাইয়ে ধামরাই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৫১ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ সবোর্চ তিন মাস থাকবে। তিন মাস পর এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। সাবেক কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আহমদ হোসেনকে আহবায়ক ও বেপারী আল মামুনকে সদস্য সচিব করে তিন মাসের জন্য এই আহবায়ক কমিটি গঠন করা হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার থানা রোড এলাকার সিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদ্য বিলুপ্ত কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আহমদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাগিরুজ্জামান সাকিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন, ঢাকা জেলা কৃষক লীগের আহবায়ক মহসিন করিম, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক বশির উদ্দিন, জেলা কৃষক লীগের সদস্য সচিব আহসান হাবীবসহ উপজেলা কৃষক লীগ,ইউনিয়ন কৃষক লীগ ও ওয়ার্ড কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সাগিরুজ্জামান সাকিক বলেন, ধামরাই উপজেলা কৃষক লীগ একটু অগোছালো ও দূর্বল ছিল। কিন্তু নিজেদের অধিকার আদায় আহবায়ক কমিটি প্রধান আহবায়ক আলহাজ্ব আহমদ হোসেন বলেন, যদিও কৃষক লীগ একটু নড়বড়ে ছিল। তারপরও আমরা সকল জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। সামনে কৃষক লীগের নতুন কমিটি আরো শক্তিশালী হবে বলে আশা করছি। তবে কেন্দ্রীয় নেতাকর্মীরা জানান, তিন মাস পর একটি সুশৃঙ্খল কৃষক লীগের কমিটি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আহবায়ক কমিটির সদস্য সচিব বেপারি আল মামুন বলেন, আমরা প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ঘুরে ঘুরে কমিটি গঠন করা হবে। সংগঠনের জন্য নিঃস্বার্থ ব্যক্তিরাই পদ পাবে।
করে নিতে হবে। যে কোন জাতীয় অনুষ্ঠানে ব্যানার নিয়ে সামনে থাকতে হবে। তাছাড়া কেউ মূল্যায়ন করবে না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১