আপডেট : ২০ March ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ অবশেষে দীর্ঘ ১০ বছর পর আয়োজিত সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি পেয়েছে। সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুটি পদ ঘোষণা করা হয়। তবে কমিটি নতুন হলে ও ঘোষিত দুটি পদে নেতৃত্বে এসেছেন নতুন মুখও। নতুন কমিটির সভাপতি হলেন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভা মেয়র মো. তাকজিল খলিফা কাজল । দীর্ঘ বছর ধরে যারা আহবায়ক কমিটিতে থেকে দলের দায়িত্ব পালন করেছেন নতুন এই কমিটির মধ্যদিয়ে তাদেরকে দায়মুক্ত করা হল। এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুটি পদ ঘোষণা হওয়ায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌর আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা তাদেরকে অভিনন্দন জানায়। তাছাড়া দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তাদেরকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, ব্যবসায়ী, শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড. আনিসুল হক। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। তাছাড়া জেলা উপজেলার দলের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে সম্মেলনের প্রার্থীরা জানায়, মন্ত্রী মহোদয় যাকে ভালো মনে করেছেন তাদেরকেই তিনি নেতৃত্বে এনেছেন। মন্ত্রীর প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। আমরা মন্ত্রীর নির্দেশনা অনুযায়ি সাংগঠনিক কার্যক্রমে দলের জন্য একনিষ্ঠ ভাবে কাজ করে যাবো। উপজেলা আওয়ামীলীগ নেতা দ্বীপক ঘোষ বলেন, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল একজন দক্ষ রাজনীতিবিদ। ওনার মতো দক্ষ সাংগঠনিক নেতা দলের জন্য আসলেই প্রয়োজন । ছোটবেলা থেকেই রাজনীতি করে ধাপে ধাপে তিনি এগিয়ে এসে তৃণমুল নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে আছেন। সেইসাথে সভাপতি রয়েছেন একজন সৎ ও দক্ষ লোক। আমার বিশ্বাস এই নতুন কমিটি তৃণমুল নেতাকর্মীদের মুল্যায়ন করে দলকে আরো শক্তিশালি করবে। উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, দলকে নতুন ভাবে সুসংগঠিত এবং জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে তৃণমুল পর্যায়ে আরো শক্তিশালি করতে কসবা আখাউড়ার সাংসদ আইনমন্ত্রী আনিসুল হক আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি আমার সভাপতি ও সকল সদস্যদেরকে নিয়ে তৃণমুল পর্যায়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালি করব। ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ শুরু করেছেন বলে জানায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১