আপডেট : ২০ March ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর টানা ৩ দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে এ বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে কর্মকর্তা কর্মচারি ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, পবিত্র শবে বরাত এবং সাপ্তাহিক ছুটির কারণে গত ১৭ মার্চ বৃহস্পতিবার থেকে ১৯ মার্চ শনিবার পযর্ন্ত টানা ৩ দিন এ বন্দরের যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, পবিত্র শবে বরাত এবং সাপ্তাহিক ছুটির কারণে ৩ দিন এ বন্দরের যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর রোববার সকাল থেকে যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানায়, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি ও জাতীয় শিশু দিবস ,পবিত্র শবে বরাত এবং সাপ্তাহিক ছুটির কারণে এ বন্দর টানা ৩ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলে ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১