বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২২

দৌলতদিয়ায় কাভার্ডভ্যান চাপায় নারী নিহত


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে কভার্ডভ্যান চাপায় মর্জিনা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত নারী ফরিদপুরের চর কমলাপুর এলাকার মো.ইমারত মোল্লার স্ত্রী।

শনিবার সন্ধ্যা পৌনে আটটার দিকে দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও নৌপুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাকা থেকে স্বামীর সঙ্গে বাড়িতে ফিরছিলেন মর্জিনা বেগম তারা ফেরিতে দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে এসে নামেন। এসময় পেছন থেকে দ্রুতগতির একটি কভার্ডভ্যান (খুলনা মেট্রো-ট ১১-০৬৮২) মর্জিনা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মর্জিনা বেগমের স্বামী ইমারত মোল্লার (৫০) একটি পা ভেঙ্গে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সৈয়দ জাকির হোসেন জানান, কভার্ডভ্যানটি জব্দ ও চালকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিহত নারীর স্বামী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১