আপডেট : ২০ March ২০২২
বান্দরবানের লামা উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে টিসিবির পণ্য পাবে ১ লাখ ৯৪ হাজার ২৬ কার্ডধারী পরিবার। রোববার (২০ মার্চ) লামা পৌরসভার পৌর বাস টার্মিনালে এই কার্যক্রমের শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম। সহকারী কমিশনার ভূমি কাজী আতিকুর রহমান। লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, লামা উপজেলা মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন।লামা পৌরসভার কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন। লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনে টিসিবি'র "ভ্রাম্যমাণ ট্রাকসেল" কার্যক্রম শুরু হয়েছে। লামা উপজেলায় টিসিবির নির্ধারিত ৩ জন ডিলারের মাধ্যমে এ পণ্য বিতরণ করা হবে। রােজার আগে ও পরে দুই ধাপে এ পণ্য বিতরণ করা হবে। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে এবং দ্বিতীয় কিস্তির পণ্য দেয়া হবে রােজার মাঝামাঝি সময়ে । পণ্যের মধ্যে রয়েছে চিনি ২কেজি , মশুর ডাল ২কেজি, সয়াবিন তেল ২লিটার,যার মূল্য ৪৬০ টাকা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১