আপডেট : ১৭ March ২০২২
কুমিল্লার নাঙ্গলকোটে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজিত দিনব্যাপী নানা কর্মসূচীর অংশ হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, কেক কাটা, আলোচনা সভা ও ছাত্র ছাত্রীদের মাঝে পুরুষ্কার দিয়ে দিবসটি পালন করা হয়। উপজেলার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, পৌর মেয়র আব্দুল মালেক, অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল ইসলাম, কৃষি অফিসার জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, মৎস্য অফিসার গোলাম মোস্তফা ও ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূইয়া বাছির প্রমূখ। অপরদিকে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেনের নেতৃত্বে কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় ওসি তদন্ত রকিবুল ইসলাম সহ সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১