আপডেট : ১৬ March ২০২২
ঝিনাইদহের শৈলকুপায় অবৈধভাবে মজুদ করা ৩২০ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) রাতে উপজেলার কবিরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি গুদাম থেকে এই তেল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতীম শীল জানান, কবিরপুরের শংকর কুমার কুন্ডুর গুদামে অভিযান চালিয়ে প্রায় তিনশ ব্যারেল সয়াবিন তেল মজুত পাওয়া যায়। মূলত এসব ব্যারেলে ৬১ হাজার লিটারের বেশি সয়াবিন তেল ছিল। তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর ব্যবসায়ী রাজ কুন্ডুর গুদামে ২০ ব্যারেলে ৪ হাজার ৮০ লিটার তেল মজুত পাওয়া যায়। তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব তেল মজুত করে তারা চড়া দামে বিক্রি করছিল বলে অভিযোগ রয়েছে। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা জানান, মজুত এসব তেল তিন দিনের মধ্যে সরকার নির্ধারিত দামে বিক্রি করতে ব্যবসায়ীদের বলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১