বাংলাদেশের খবর

আপডেট : ১৫ March ২০২২

ষ্টেশনে গা‍ঁজার ব্যাগ নিয়ে দুই মাদক ব্যবসায়ীর ধস্তাধস্তি


ময়মনসিংহ রেলওয়েস্টেশনে গাঁজা’র ব্যাগ নিয়ে ধস্তাধস্তি করার সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। 

ময়মনসিংহ রেলওয়ে জি আরপি থানা পুলিশ জানায়, রবিবার বিকেলে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ৭৮৫ নং বিজয় ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌছার পর দু’জন যুবককে প্লাটফর্মের ভিতরে একটি ব্যাগ নিয়ে ধস্তাধস্তি করতে দেখে। এসময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সন্দেহ হলে আল আমীন(২৮) সাকিব (১৯)নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তল্লাশী চালিয়ে পলিথিনে মোড়ানো ২ কেজি গা‍ঁজা ভরা একটি ব্যাগ উদ্ধার করে। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এস আই আরিফুল ইসলাম বাদী হয়ে আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১