বাংলাদেশের খবর

আপডেট : ১৫ March ২০২২

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ গানের মধ্য দিয়ে চলছে লালন স্মরণোৎসব


‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই আধ্যাত্মিক গানের তালে তালে দেশ বিদেশ থেকে আসা বাউল ভক্তরা মাতিয়ে তুলেছে লালন একাডেমী চত্বর। বিভিন্ন বাদ্য যন্ত্র নিয়ে নেচে গেয়ে দিন পার করছে তারা। দেশ-বিদেশ থেকে আসা নারী পুরুষ বাউলরা লালন একাডেমীর নিচ তলায়, আবার অনেকেই লালন মাজার চত্বরের বিভিন্ন স্থানে কাপড় টাঙিয়ে নিজেদের আসন পেতে বসেছে। লালন মাজার চত্বর যেন বাউলদের মিলন মেলায় পরিনত হয়েছে। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় দোলপূর্ণিমা উপলক্ষ্যে লালন স্মরণোৎসব। সাংস্কৃতি মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনের লালন স্মরণোৎসবের আয়োজন করেছে কুষ্টিয়ার লালন একাডেমি। এই অনুষ্ঠান শেষ হবে আগামী বৃহস্পতিবার রাতে।

করোনার কারণে সরকারি নিষেধাজ্ঞায় ২০২০ সালের পরে টানা দুই বছর কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর আখড়াবাড়িতে ছিল না লালন স্মরণোৎসব ও লালন তিরোধান দিবসে কোনো আয়োজন। সাধু ভক্তদের মিলন মেলায় করোনার কারণে পড়ে ছিল ভাটা। দুই বছর পর এবার লালন স্মরণোৎসব পালন করায় বাউল মহা খুশিতে লালন মাজার চত্বরে আসন পুথেছে।

বাউল সম্রাট লালন শাহ্ তার জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে প্রতি বছর চৈত্রের দোল পূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মুত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছেন তার অনুসারীরা। কিন্তু করোনার কারণে দুই বছর বন্ধ ছিল এ আয়োজন। এবার সাংস্কৃতিক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি তিন দিনের এ লালন স্মরনোৎসবের আয়োজন করেছে।

তিন দিনের এ আয়োজনে সাধুদের আনুষ্ঠানিকতার বাইরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আয়োজকরা। আজ মঙ্গলবার প্রথম দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে লালন মুক্তমঞ্চে আলোচনা সভা এবং পরে বাউল গানের আয়োজন করা হবে।

প্রথম দিনের আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।

লালনের জীবনীর উপর আলোচনা শেষে লালন একাডেমীর শিল্পীরাসহ দেশ বরেণ্য লালন গানের শিল্পী, বিভিন্ন সংগীত শিল্পীরা গান পরিবেশন করে হাজার হাজার দর্শককে মাতিয়ে তোলে।

মরমী সাধক ফকির লালন সাঁই ১১৬ বছর জীবিত থাকার পর তিনি মৃত্যু বরণ করেন। এই দীর্ঘ সময়ের বিস্মৃতির অতলে তলিয়ে যাননি তিনি। বরং বেড়েছে তার ভক্ত অনুসারী। শতাব্দীর পর শতাব্দীজুড়ে এক মোহময়তা বিস্তার করে চলেছেন তিনি। দিনদিন বাড়ছে তার ব্যাপক বিস্তৃতি। অগনিত মানুষ তার সৃষ্টি জগতে প্রবেশ করে সন্ধান করছেন আধ্যাত্মিক ভাবধারার। দিবসটি পালন করতে দেশ বিদেশ থেকে ছুটে আছে হাজার হাজার ভক্ত, অনুরাগী আর দর্শনার্থী ।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউরিয়ায় লালনের আখড়াবাড়ীতে বসে সাধু সঙ্গ আর মিলন মেলা। ৩ দিন ধরে চলবে সাধু সঙ্গ, লালন গান আর লালন মেলা ও আলোচনা অনুষ্ঠান। অনেকেই এসেছে ৩/৪ দিন আগেই। অনেকেই মঙ্গলবার সকাল থেকে লালন আখড়াবাড়ীতে উপস্থিত হয়। লালন সাধু ভক্তরা লালন একাডেমীর নিচে জায়গা করে নিয়ে তাদের মনের আবেগে লালন সংগীত পরিবেশন করে লালনের দর্শনকে আখড়ে ধরেছেন।

লালন শাইজীর নিকট থেকে আধ্যাত্বিক চেনা বা জানার জন্যই ৪০ বছর ধরে এখানে এসেছেন সাধুরা। লালনের সানিধ্য পাবার জন্যই এই আখড়া বাড়িতে আসেন। এমনটি জানালেন ঢাকার নারায়নগঞ্জ থেকে আসা এই সাধু আলতাফ হোসেন।

লালনকে বুকে ধারন করেই আজ দীর্ঘদিন রয়েছি। লালনকে স্মরন করতেই প্রতি বছরের মত এবারও এসেছি বলে জানালেন চুয়াডাঙ্গার সুফিয়া বেগম ( বুড়ি ফকির)।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১