বাংলাদেশের খবর

আপডেট : ১৫ March ২০২২

আখাউড়ায় দুই টিকিট কালোবাজারি গ্রেপ্তার


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানা পুলিশ দুই টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার সকালে রেলওয়ে স্টেশনে চালানো অভিযানে আন্ত:নগর ট্রেনের সাতটি টিকিটসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামনগর গ্রামের আবুল খায়েরের ছেলে স্বপন মিয়া (৩৫) ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে রানা মিয়া (২০)। তাদেরকে রেলওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম জানান, আটককৃতদের কাছে পাওয়া সাতটি টিকিটে ১২টি আসন ছিলো। এছাড়া তাদের কাছ থেকে টিকিট বিক্রির টাকাও উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১