বাংলাদেশের খবর

আপডেট : ১৫ March ২০২২

মান্দায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত


নওগাঁর মান্দায় আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবিহা সুলতানা, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, স্যানিটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার, তথ্যসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার, সার্ভেয়ার সাদ্দাম হোসেন প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১