আপডেট : ১৪ March ২০২২
গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার (১৪ মার্চ) দুপুর দেড়টার দিকে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, উদ্ধারকৃত মরদেহের বয়স আনুমানিক ১২-১৩ বছর হবে। কিশোরের পড়নে হালকা কফি কালারের প্যান্ট ও গাঢ় সবুজ রঙের হাফ হাতা গেঞ্জি। নিহতের কপালে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মরদেহটি ১/২ দিন আগের। তিনি আরো জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে আসছে, তারা তদন্ত করে গেলে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিচয় সনাক্ত হলে পরিবারের কাছে হস্থান্তর করা হবে। অন্যথায় আঞ্জুমান মফিদুল ইসলামে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলেও জানান পুলিশের ওই এসআই। স্থানীয়রা জানায়, দুপুরের দিকে পরিত্যক্ত ওই বাড়ির বিদ্যুতিক মিটার স্থানান্তর করতে যায় ইলেকট্রিক মিস্ত্রি। এ সময় দুর্গন্ধ পেয়ে ইলেকট্রিশিয়ান একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে বাড়ির মালিককে জানালে তিনি পুলিশকে জানান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১