বাংলাদেশের খবর

আপডেট : ১২ March ২০২২

কবিতায় শেরপুর সংস্কৃতি পরিষদ সম্মাননা পেলেন মামুন মুস্তাফা

সাংবাদিক ও কবি মামুন মুস্তাফা ফাইল ছবি


বগুড়ার শেরপুর সংস্কৃতি পরিষদ সম্মাননা পেলেন কবি মামুন মুস্তাফা। শেরপুর সংস্কৃতি পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার শেরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কবিতায় এই সম্মাননা কবির হাতে তুলে দেওয়া হয়। কবি মামুন মুস্তাফা বাংলাদেশের খবর-এর সহকারি সম্পাদক এবং সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশের কবিতায় নব্বই দশকের গুরুত্বপূর্ণ কবি হিসাবে মামুন মুস্তাফা চিহ্নিত হন। তার কবিতায় যাপিত জীবনের জটিল বিন্যাস, দার্শনিক অন্তর্মুখীনতা এবং ঐতিহ্যনিষ্ঠ স্মৃতিকাতরতা মুখ্য হয়ে উঠেছে। অন্যদিকে তাঁর কবিতার মেজাজ এবং বাকভঙ্গি প্রতীকী, বিশুদ্ধ সিম্বলিস্ট এবং গড়ে তোলেন পরাবাস্তবতার কুহক। কবিতার নিজস্ব পৃথিবী নির্মাণের এক ঐকান্তিক প্রচেষ্টা লক্ষ করা যায় মামুন মুস্তাফার কবিতাগুলোতে। শেরপুর সংস্কৃতি পরিষদ কবিতায় সম্মাননা জানাতে গিয়ে বাংলাদেশের কবিতায় কবির গুরুত্ব এভাবেই বর্ণনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হাবিবুর রহমান। সম্মানিত অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও সহ-সভাপতি যথাক্রমে তৌফিক হাসান ময়না ও লায়ন মো. আতিকুর রহমান মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সংস্কৃতি পরিষদের সভাপতি লেখক নাহিদ হাসান রবিন। উল্লেখ্য কথাসাহিত্য ও ছোটকাগজ সম্পাদনায়ও এই সম্মাননা প্রদান করা হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১