বাংলাদেশের খবর

আপডেট : ১১ March ২০২২

নিখোঁজ কলেজছাত্রের লাশ ভেসে উঠল সৈকতে


কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র সাঈদ হোসেন বাপ্পির (১৪) মরদেহ উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা।

আজ শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কলাতলী পয়েন্টের কিছু দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাঈদ হোসেন বাপ্পি কক্সবাজারের রামু উপজেলার শামসু আলমের ছেলে। পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুবুর রহমান জানান, সকালে সাঈদ ও তার আরেক বন্ধু সাগরে গোসল করতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়। তবে একজনকে উদ্ধার করা হলেও সাইদ স্রোতের টানে হারিয়ে যায়। পরে যে স্থানে সে গোসল করছিল তার কিছু দূরে মরদেহ পাওয়া যায়।

সাঈদের সহপাঠীরা জানায়, তারা এক সাথে গোসল করতে নামে। সাঈদ সাঁতার জানত না। তারা দুটি টিউব ভাড়া করে নেন। টিউবটি ঢেউয়ের ধাক্কায় উল্টে গেলে সেখান থেকে সাঈদ ছিটকে পড়ে। সাঈদের হাত ধরে থাকলেও চোরাবালির কারণে সেখান থেকে সে আরও দূরে চলে যায়। তাকে বাচানোর জন্য সাগরের পাড়ে থাকা সবাইকে আকুতি করলেও কেউ এগিয়ে আসেনি। উল্টো সবাই ভিডিও করছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১