বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২২

কুলাউড়ায় মদসহ গ্রেপ্তার ১


মৌলবীবাজারের কুৃলাউড়ায় চোলাই মদসহ রাম ভুজন গোয়ালা (৪৫) নামক এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (৯ মার্চ) রাতে উপজেলার ব্রাহ্মণবাজারের শমসেরনগর বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ২টি কন্টেইনার ভর্তি ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, থানার ওসি বিনয় ভূষণ রায় এর সার্বিক দিকনির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই মো. নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করেন।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১