আপডেট : ১০ March ২০২২
নওগাঁর মান্দায় “মুজিবর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার মান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় অগ্নিকান্ড নির্বাপণ মহড়া প্রদর্শন, র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় মান্দা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আবুল কাসেম দেওয়ানের নেতৃত্বে অগ্নিকান্ড নির্বাপণ বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অভিমান্য চন্দ্র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বিজয় কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ফ.ম আছফানুল আরেফিন, জনস্বাস্থ্য প্রকৌশলী এনায়েত হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার জাহান, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়সার হাবীব, মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১