বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০২২

মির্জাপুরে জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিসভা


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ ভিডিও কনফারেন্স রুমে এ সভা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, মেয়র সালমা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১