আপডেট : ০৮ March ২০২২
ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলায় সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেসাম হোসেন বাবর গ্রেপ্তার হয়েছেন। খন্দকার মোহতেসাম হোসেন বাবর ফরিদপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। তিনি জানান, সোমবার (০৭ মার্চ) রাত দেড়টার দিকে বসুন্ধরা এলাকা থেকে মোহতেসাম হোসেন বাবরকে গ্রেপ্তার করে ফরিদপুর জেলা পুলিশের একটি দল। পরে রাতেই তাকে ফরিদপুরে নিয়ে আসা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩ মার্চ ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় খন্দকার মোহতেসাম হোসেন বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এই অভিযোগপত্র দাখিল করেন সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস। এর আগে সোমবার (৭মার্চ) দিনগত রাত ৩টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ফরিদপুরের কোতোয়ালী থানায় এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা পুলিশ। সেখানে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা। এর আগে ২০২১ সালের ৩ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই মোহতেশাম হোসেন বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস। এ মামলার অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রীর এপিএস এএইচএম ফুয়াদ, খন্দকার নাজমুল ইসলাম লেভী, আশিকুর রহমান ফারহান, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী দিদার ও তারিকুল ইসলাম নাসিম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১