বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০২২

কুবি পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি 


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোকপ্রশাসন বিভাগের সহযোগী সংগঠন পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি-২০২২ গঠন করা হয়েছে।

আজ সোমবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রুহুল আমিন, সহসভাপতি নির্বাচিত হয়েছেন প্রভাষক মো. ফয়জুল ইসলাম৷ 

কমিটিতে সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. মইনুদ্দীন ইরফান, প্রচার ও প্রকাশনা সম্পাদক (সাধারণ)  মো. সুজন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক (সংরক্ষিত) তাহরিমা আক্তার তৃষা নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ শাহীন আলম, মোস্তফা কামাল রিফাত, মোরসালিন, নাহিদা আক্তার নীড়া, তামান্না তাহসীন তন্বী৷ 

এ কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য বিভাগের সহযোগী সংগঠন হিসেবে দায়িত্ব পালন করবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১