বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০২২

অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় গণমাধ্যম ও শ্রমিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে


অভিবাসী শ্রমিকদের কল্যাণে ও অধিকার সুরক্ষায় গণমাধ্যম ও শ্রমিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রোববার ‘অভিবাসী শ্রমিকদের কল্যাণে ও অধিকার সুরক্ষায় গণমাধ্যম ও শ্রমিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভারের সম্পাদক সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ হল রুমে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন- বাংলাদেশ (আইটিইউসি-বিসি) ও লেবার রাইটস সাংবাদিক ফোরাম আয়োজিত এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিজেএসডির সভাপতি ও আইটিইউসি-বিসির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক নেতা  আজিজুল ইসলাম ভুঁইয়া, বাংলাদেশ লেবার রাইটস সাংবাদিক ফোরামের সভাপতি কাজী আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক  আতাউর রহমান ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক, মনোরোগ বিশেষজ্ঞ ড. আনিস আহমেদ ও ইন্ডাস্ট্রিায়াল গ্লোবাল ইউনিয়নের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. রফিকুল আলম, আইটিইউসি-বিসির সদস্য সচিব মো. শহীদুল্লাহ বাদল।

এতে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আখতার চৗধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে আজিজুল ইসলাম ভুঁইয়া বলেছেন, বাঁচার তাগিদে আমাদের দেশের শ্রমিকরা বিদেশ বিভুঁইয়ে পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে করছে। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। বিদেশে চাকুরি নিতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন।

মূল প্রতিপাদ্য উপস্থাপন করতে গিয়ে সাকিল আখতার চৌধুরী বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির চাকাকে সচল রাখতে ১৯৭৬ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশসমূহে শ্রম অভিবাসনের লক্ষ্যে যাত্রা শুরু করে বাংলাদেশি অভিবাসী শ্রমিকগণ। সরকারি হিসাব মতে, ১৯৭৬ সাল থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব, ওমান, কাতার, জর্ডান, মরিশাস, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব-আমিরাত, বাহরাইন, লেবানন, লিবিয়া, সুদান,মিশর, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রুনেই, জাপান, মালদ্বীপ, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ১ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার ১৬১ জন বাংলাদেশি অভিবাসী শ্রমিক পাড়ি জমায়। এর মধ্যে ১৯৯১ সাল থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত নারী অভিবাসী শ্রমিকের সংখ্যা ১০ লক্ষ ৪৫৬ জন। ৭২ শতাংশ অভিবাসী শ্রমিকের বয়স ২০-৬৪ বছর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১