আপডেট : ০৬ March ২০২২
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট সদর উপজেলার বিল্লাহ পশ্চিম পাড়া গ্রামে ভিমরুলের কামড়ে হালিমা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার ভোরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত হালিমা বেগম জয়পুরহাট সদর উপজেলার বিল্লাহ পশ্চিম পাড়া গ্রামে আব্দুল কুদ্দুসের স্ত্রী। আহতরা হলেন- সোলায়মান (৭৫), তার ছেলে আবুল হোসেন (৬০), আব্দুল সবুর (৫২), সবুরের স্ত্রী শামীমা (৪৫) ও মেয়ে সুমাইয়া (২২)। জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান বলেন, নিহত হালিমা বেগমসহ তার স্বজনরা বাড়ির পাশে বসে ছিলেন। এসময় পাশে আম গাছে থাকা কয়েকটি ভিমরুল তাদের কামড় দেয়। এতে ছয় জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় হালিমা বেগমের মৃত্যু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১