বাংলাদেশের খবর

আপডেট : ০৬ March ২০২২

গোপালগঞ্জে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ


গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান ও করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার বিকালে মুকসুদপুর উপজেলা পরিষদ হলরুমে এই চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি। এ সময় তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্ত গোপালগঞ্জে কর্মরত ৫০ জনকে ১০ হাজার টাকা করে ৫ লাখ এবং একজনকে ১ লাখ টাকার সর্বমোট ৬ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কমিটির সদস্য ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ।

বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসস) এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হায়দার হোসেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১