আপডেট : ০৬ March ২০২২
চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ পালন করেছে মাদারীপুর জেলা ছাত্রদল। রোববার বিকেলে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে মাদারীপুর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রোমানের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। এতে সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোবাহান মজুমদার। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রদল নেতা পলাশ খান, মইন খান, সিপন মোল্লা,আহাদ খান (রবিন), রায়হান গোমস্তা, বাবুল মাতুব্বর, এনামুল হক, মো: জাকির হোসেন, জায়েদ ইবনে শহীদ, মিল্লাত মোল্লা, জীবনসহ বিভিন্ন ইউনিটের নেতারা।বক্তারা বলেন, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি রোধ করতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দিক সরকার। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, তার মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো আমরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১