বাংলাদেশের খবর

আপডেট : ০১ March ২০২২

বিশ্বখাদ্য কর্মসূচির সভাপতি বাংলাদেশ


জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপির নির্বাহী বোর্ডে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ৩৬ সদস্যবিশিষ্ট ডব্লিউএফপির নির্বাহী বোর্ডে প্রথমবারের মতো বাংলাদেশ সোমবার সর্বসম্মতিক্রমে প্রথম নিয়মিত অধিবেশনে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং রোমস্থ এফএও, ইফাদ ও ডব্লিউএফপি-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান সভাপতি হিসেবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।

সভাপতি হওয়ার কারণে বাংলাদেশ এখন থেকে নির্বাহী বোর্ডে নেতৃত্বের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় এবং বিদ্যমান কোভিড পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে সংঘাতপীড়িত দেশগুলোতে ডব্লিউএফপির সহযোগিতা বাড়ানোর সুযোগ পাবে।

রাষ্ট্রদূত আহসান তার সূচনা বক্তব্যে বিশ্বের বিপুলসংখ্যক নাজুক জনগোষ্ঠীকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ডব্লিউএফপির ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বোর্ড সদস্য হিসেবে রাষ্ট্রগুলোর এগিয়ে আসার আহ্বান জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১